MNB News
২৩ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রণবীর কাপুরের ‘রামায়ণ’ থেমে যেতে পারে সঞ্জয় লীলা বনসালীর কারণে

বলিউড তারকা রণবীর কাপুরের হাতে বর্তমানে দুটি উচ্চ বাজেটের গুরুত্বপূর্ণ প্রকল্প—নীতেশ তিওয়ারির পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা বনসালীর বহু প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। দুটি সিনেমাই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বি-টাউনের ভেতর খবর, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির যাত্রা আপাতত ধীরগতিতে এগোতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুটিং সময়সূচির জটিলতায় বনসালীর নতুন ছবির কারণে পিছিয়ে যেতে পারে রণবীরের ‘রামায়ণ’। শুরুতে রণবীরের পরিকল্পনা ছিল ‘রামায়ণ’-এর কাজই আগে শেষ করা। এরপর তিনি মন দেবেন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। কিন্তু ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিং নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, যা নতুন সংকট তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রণবীর চাইছিলেন ‘রামায়ণ’-এর দুই পর্বের (পার্ট-১ ও পার্ট-২) কাজ ধারাবাহিকভাবে শেষ করতে। কিন্তু নির্মাণ বিলম্বের কারণে ‘রামায়ণ পার্ট-২’-এর জন্য নির্ধারিত তারিখগুলো এখন অব্যবহৃত থেকে যাচ্ছে। ফলে সেই অবকাশে বসে না থেকে রণবীর সিদ্ধান্ত নিয়েছেন সময়টা সঞ্জয় লীলা বনসালীর প্রজেক্টে কাজে লাগাবেন।

এ অবস্থায় ‘রামায়ণ’-এর শিডিউলের জায়গা দখল করছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। এর প্রভাব পড়তে পারে ছবির মুক্তির সময়সূচিতেও। আগের পরিকল্পনা অনুযায়ী ‘রামায়ণ পার্ট-২’ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সময়সূচি পরিবর্তনের কারণে ছবিটি নির্ধারিত সময়ের পর মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০