MNB News
২৯ নভেম্বর ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীনের উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঝুঁকি ঠেকাতে বিশেষ অভিযান

চীন উঁচু ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ অভিযান শুরু করেছে। আজ শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। হংকংয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ার পর এই অভিযানে গেল চীন। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

কয়েক দশকের মধ্যে হংকংয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ আবাসিক ভবনের শহর হিসেবে পরিচিত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের স্টেট কাউন্সিল ওয়ার্ক সেফটি কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উঁচু ভবনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং বিপত্তিগুলো চিহ্নিত করে তা পরিদর্শন ও সংশোধনমূলক একটি অভিযান শুরু করার কথা বলা হয়েছে।

সিসিটিভি জানায়, এই অভিযানের সময় উঁচু ভবনগুলোতে দাহ্য বা জ্বলনশীল উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়াও, বাঁশের মাচা বা অগ্নি-প্রতিরোধক নয় এমন নিরাপত্তা জাল ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সিসিটিভি জানিয়েছে, ‘সব অঞ্চলের কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। উঁচু ভবনে বড় ধরনের অগ্নি ঝুঁকি তদন্ত ও প্রতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০