হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদের জমি চাষাবাদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার রাতে কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মসজিদের জমি চাষ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার কৃষ্ণনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম ও হালিম মিয়ার মধ্যে মসজিদের জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। শনিবার রাত ৮টার দিকে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, সংঘর্ষে আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর/