MNB News
১৭ মে ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’

বছরখানেক আগে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে নিয়ে নির্মাতা আকা রেজা গালিব যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছিলেন, অবশেষে সেটি মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগে বদলে গেছে এর নাম। ‘সারার সংসার’ নামে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রোজেক্টটি আসছে এবার সিনেমা আকারে।

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। তবে গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে এর কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা আকা রেজা সংবাদ মাধ্যমে গালিব জানান, এটি মূলত পারিবারিক গল্প, যেখানে থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। মা ও মেয়ের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। মেয়ের ওপর নেমে আসা এক বিপদ এবং নানা বাধা অতিক্রম করে তাকে উদ্ধার করতে মায়ের ভূমিকাই এখানে মূল উপজীব্য। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্পটি ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

পারিবারিক আবহের এই থ্রিলার সিনেমাটিতে মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, এ কে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে।

এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি

হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

১০

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

১১

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ ডাকাত

১৩

ট্রেনে উত্তরবঙ্গ রুটে নাজেহাল অবস্থা, ভুগছেন যাত্রীরা

১৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার

১৫

জামালপুরে মহাসড়ক অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

১৬

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

১৭

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

১৮

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

১৯

তারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন?

২০