MNB News
১৭ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, ‘ডোনাল্ড ট্রাম্প’ কেজি প্রতি ৫৫০ টাকা দরে

কোরবানি ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল অ্যালবিনো জাতের দুটি মহিষ। যার একটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’, অন্যটি ‘নেতানিয়াহু’। নাম ও চেহারা আকৃতি, আচরণের কারণে আকর্ষণ পাওয় মহিষ দুটি এবার বিক্রির তথ্য জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) বিকেলে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর এলাকার ‘এসএস ক্যাটেল’ নামক একটি খামারে লালন-পালন করা বিশালাকৃতির অ্যালবিনো জাতের একটি মহিষের নাম রাখা হয়েছিল ‘নেতানিয়াহু’। সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটি ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে খামারে ভিড় জমায় হাজারো মানুষ। শেষ পর্যন্ত গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী ৬ লাখ টাকা দিয়ে ‘নেতানিয়াহু’কে কিনে নেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্মের আকর্ষণ ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি গোলাপি রংয়ের মহিষ। সেটি খামারে আসা ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে নামকরণ করা প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে (লাইভ ওয়েট) বিক্রি করা হয়েছে, যা কোরবানের আগে নতুন মালিকের নিকট হস্তান্তর করা হবে।

অন্যদিকে ‘নেতানিয়াহু’র ওজন ৭৫০ কেজির বেশি। তার আচরণেও দেখা যায় যুদ্ধ মনোভাব এবং এই মহিষর চুল ও চোখে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছিলেন দর্শনার্থী ও খামারিরা। সর্বশেষ শনিবার বিকেলে মহিষটি ৬ লাখ টাকায় বিক্রির তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার বিকেলে এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি ইত্তেফাক ডিজিটালকে বলেন, এটি (নেতানিয়াহু) মূলত অ্যালবিনো জাতের একটি মহিষ। এইরকম ৬টি মহিষ আছে আমাদের খামারে। যারা সবাই দুষ্টু প্রকৃতির। তাই তাদের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু- ওয়ান’, ‘টু’ এভাবে করে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত নাম রাখা হয়েছে। মহিষগুলো দেখতে প্রতিদিন অনেক লোকজন আসছেন। এদের মধ্যে ‘নেতানিয়াহু’ নামে ভাইরাল হওয়া একটি মহিষ ৬ লাখে বিক্রি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০