MNB News
২১ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

একজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে শাকিব খানকে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটির নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, মডেল তানজিয়া জামান মিথিলা এবং শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েক।

টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’

‘নো ওয়ান লাভস মি’- অর্থাৎ ‘কেউ আমাকে ভালোবাসে না’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি এই টিজারটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

‘রকস্টার’-এর মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার। আর তাতেই রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান।

তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে।

শুধু রোমান্সই নয় তারকাখ্যাতির চাপ, ভেতরের আবেগ আর তীব্র দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

এস/

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০