MNB News
৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেউ কটূক্তি করলেও আমরা শুভেচ্ছা জানাব – হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তাদের রাজনৈতিক দর্শন হলো উত্তেজনার বদলে শান্তি ও ধৈর্যের মাধ্যমে জবাব দেওয়া।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে পদযাত্রা ও গণসংযোগে তিনি বলেন, “যদি কেউ আমাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে বা পাথর নিক্ষেপ করে, আমরা তার প্রতি বন্ধুত্বের হাত বাড়াব। কেউ কটূক্তি করলেও আমরা শুভেচ্ছা জানাব। মতবিরোধের প্রতিক্রিয়া হবে শান্তস্বভাবী—এটাই আমাদের অঙ্গীকার। বাকি সব আল্লাহর উপর ন্যস্ত।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়াতে এবং সংগঠনকে ঐক্যের পথেই এগিয়ে নিতে হবে।

হাসনাত আরও বলেন, “গুলির মুখেও আমরা ধৈর্য হারাব না। তবু কখনোই কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়ার মানুষ নই। গত সাড়ে এক যুগের অভিজ্ঞতায় দেখেছি, সংকটের মুহূর্তে কে কাকে ফেলে চলে গেছে।”

নিজেকে সাধারণ পরিবারের সন্তান পরিচয় দিয়ে তিনি বলেন, “অনেকে বলে—আমি নাকি মাত্র ৫০০ ভোট পাব! অথচ মাত্র ৯ মাস বয়সী একটি দল যদি কোনো পারিবারিক প্রভাব, টাকার দাপট কিংবা বিদেশ ফেরত পরিচয় ছাড়াই এত ভোট অর্জন করতে পারে—এটাই তো বড় সাফল্য। আমি বড় বংশের কেউ নই, ধনবানও নই, বিদেশে পড়ার সুযোগও পাইনি; এ জনগণের মাঝ থেকেই উঠে এসেছি।”

ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, “নির্বাচনের সময় ছবি তুলে জনপ্রিয়তা দেখানোর চেষ্টা যারা করে, তাদের ভালোভাবে মনে রাখবেন। তাদের অতীত আচরণ ও বর্তমান ভূমিকা লক্ষ্য করলে বোঝা যায়, প্রকৃতপক্ষে কে জনগণের পাশে থাকে। ১৭ বছরের রাজনীতিতে আমরা দেখেছি—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারা ছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীকেও আমরা রাজপথে দেখেছি। অথচ অনেকেই, যারা মাঠে ছিলেন না, এখন নানা ধরনের লেবেল লাগাচ্ছেন এবং বড় বড় বক্তব্য দিচ্ছেন।”

দিবসজুড়ে চলা কর্মসূচির অংশ হিসেবে তিনি শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

এ ছাড়া খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০