MNB News
৪ জুন ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুলল আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।’

আইসিসি আরও জানায়, ‘আইসিসি স্পষ্ট করতে চায় যে, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’

‘ফলে প্রতিনিধি দলের এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং সেগুলো আইসিসির আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।’

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ গ্রামে ফিরলেন রায়পুরের নুরু মিয়া কাজী

মাঠে অশ্রুসিক্ত রোনালদো, জানা গেল কারণ

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ নাটোরের আম চাষিরা

আইনি বিপাকে পড়লেন সানি লিওন

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

রোনালদোকে ‘অন্যতম সেরা’ ফুটবলার বললেন মেসি

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১০

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১১

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১২

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১৩

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৪

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৫

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৬

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

১৭

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

১৮

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১৯

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

২০