MNB News
৪ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেন সংকটের অবসান চান পুতিন, মন্তব্য ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনের চলমান সংঘাতের সমাপ্তি চান। মস্কোতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

স্থানীয় সময় গতকাল বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী। উইটকফ ও কুশনারের কাছ থেকেও একই রকম প্রত্যাশা পাওয়া গেছে—তাদের মতে পুতিন সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত।”

এর আগের দিন মস্কোতে ওয়াশিংটনের নতুন শান্তি খসড়া নিয়ে আলোচনা করতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন উইটকফ ও কুশনার। ট্রাম্প জানান, ওই বৈঠকের পর তিনি রাতেই দুজনের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প বলেন, “বৈঠকটি মোটামুটি ইতিবাচক ছিল বলে তারা আমাকে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে—এ মুহূর্তে তা নিশ্চিত করা সম্ভব নয়।”
তিনি আরও দাবি করেন, তার প্রশাসন ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।

ট্রাম্প বলেন, “জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের আলোচনা ভালো হয়েছে। তবে ফলাফল নির্ভর করবে দু’পক্ষ কীভাবে সে আলোচনাকে এগিয়ে নেয় তার ওপর।”

অন্যদিকে, রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বুধবার জানান, ইউক্রেন প্রশ্নে সমাধান খুঁজতে রাশিয়ার অবস্থানকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, “পরিস্থিতি ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত—যা আমাদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০