MNB News
৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা—দেশবাসীর দোয়া চান রিজভী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মাদরাসার নিষ্পাপ শিশুদের দোয়া আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক সংগঠনের আয়োজিত কোরআন খতম ও মোনাজাতে তিনি এসব কথা জানান। এ উপলক্ষে সাদকায়ে জারিয়া হিসেবে দুটি খাসি কোরবানি করে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

রিজভী বলেন, ‘এতিমখানার কোমলমতি বাচ্চাদের সামনে আর বেশি কিছু বলার নেই। তারা আজ আল্লাহর কাছে প্রার্থনা করবে এমন একজন নেত্রীর জন্য, যিনি রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। দেশত্যাগের লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও তিনি জাতির স্বাধীনতা ও জনগণের অধিকারের প্রশ্নে অটল থেকেছেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও অভিযোগ করেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি তার খাবারে বিষ মেশানো হয়েছে কি না—সে নিয়েও মানুষের মনে প্রশ্ন রয়েছে। সুস্থ অবস্থায় কারাগারে প্রবেশ করলেও আড়াই বছর পরে তিনি হুইলচেয়ারে ভর করে বেরিয়ে আসেন—এ দৃশ্য এখনো জনগণ ভুলে যায়নি।’

তিনি বলেন, ‘চোখের চিকিৎসা থেকে শুরু করে নানা শারীরিক জটিলতায়ও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ সারাদেশ তার জন্য কান্নায় ব্যথিত, মাদরাসার এতিম শিশুরাও তার আরোগ্য কামনা করছে। তিনি শুধু একটি দলের নেত্রী নন—বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, আলেম সমাজ ও বিদেশি রাষ্ট্রনেতারাও তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।’

রিজভী আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং দীর্ঘ হায়াত উপহার দেন। প্রায় দেড় যুগ ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০