MNB News
৪ ডিসেম্বর ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গভীর রাতে রহস্যজনক বিআরটিসির দুই বাসে অগ্নিকাণ্ড

আগুনে দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি বাস ডিপোতে গভীর রাতে আকস্মিক আগুনে দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ডিপো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটি নাশকতা থেকে শুরু করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব—সবকিছুই তদন্তের আওতায় রয়েছে। কিছু কর্মীর দাবি, কর্তৃপক্ষের অব্যবস্থা ও কর্মকর্তাদের সংঘাতই এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা ৩০ মিনিটে হঠাৎ ডিপোর ভেতর থেকে আগুনের তীব্র আলো বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে ‘গুলবাহার’ এবং ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন হিসেবে ব্যবহৃত দুইটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আরও একটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০–১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ভাষ্য, বাসগুলোর বডিতে ব্যবহৃত ফোম জাতীয় উপাদানের কারণে শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার ঘটনাটিকে সরাসরি নাশকতা বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, “এটা একেবারে পরিকল্পিত কাজ। আজই আমার বদলি হওয়ার কথা ছিল, সব প্রক্রিয়াও সম্পন্ন। যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি আগ্রহ দেখাননি। আমার ধারণা বদলি ঠেকাতেই এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার ধরন দেখে মনে হচ্ছে, এটি খুব পেশাদারভাবে করা হয়েছে।”

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, “রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত ছাড়া কারণ নির্ধারণ করা কঠিন।”

ঘটনার পর সকালে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে ডিপোর প্রধান ফটক অনুমতির অজুহাতে প্রায় আধাঘন্টা বন্ধ রাখা হয়, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ ঘটনায় বিআরটিসি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলাদা তদন্ত চলছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০