MNB News
১৪ আগস্ট ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শুক্রবার (১৪ আগস্ট) নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ফকিরাপুল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে। তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন। 
তিনি আরও বলেন, আমরা আশা করি, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগিরই বিদ্যুৎসহ গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম মওলা শাহীন বলেন, বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০