MNB News
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম ছবিতেই হৃতিকের ঝড়—এক মাসে পেলেন হাজারো বিয়ের প্রস্তাব

বলিউড তারকা হৃতিক রোশন ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির পরই এক লাফে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। অভিষেক ছবির অপ্রত্যাশিত সাফল্য তাকে মুহূর্তে তারকাখ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। সাম্প্রতিক সময়ে ভারতের একটি জনপ্রিয় টকশোতে হাজির হয়ে ক্যারিয়ারের শুরুর সেই উন্মাদনার স্মৃতিচারণ করেছেন তিনি। জানান, সিনেমাটি মুক্তির পর মাত্র এক মাসে তার কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পৌঁছেছিল।

হৃতিক জানান, ছবিটি বক্স অফিসে তুমুল সফল হওয়ার পর প্রতিদিনই তার বাসার সামনে ভক্তদের ভিড় জমে থাকত। তরুণী ভক্তদের পাশাপাশি তাদের পরিবারও অভিনেতার সঙ্গে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করত। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, ভিড় এড়াতে তাকে মাঝেমধ্যে বাড়ির পেছনের দরজা ব্যবহার করতে হতো।

তার কথায়, প্রতিদিন সকালের আলোয় জানালার পর্দা সরালেই প্রধান গেটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় তার চোখে পড়ত। সেই সময় নিজের প্রেমিকা সুজান খানের সঙ্গে নির্ভয়ে দেখা করতেও তাকে বিকল্প পথ অবলম্বন করতে হয়েছে।

সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন অভিনেতা। সুদর্শন চেহারা, দুর্দান্ত নাচ আর অভিনয়ের দক্ষতায় হৃতিক তখন ভারতীয় তরুণদের কাছে ‘গ্রিক গড’ নামে পরিচিত হয়ে ওঠেন। জনপ্রিয়তার শিখরে থাকলেও শৈশবের বন্ধু সুজান খানের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। শেষ পর্যন্ত ভক্তদের আক্ষেপ বাড়িয়ে ২০০০ সালেই সঞ্জয় খানের মেয়ে সুজানকে বিয়ে করেন তিনি। ক্যারিয়ারের একেবারে শুরুতেই বিয়ের সিদ্ধান্ত নিলেও তার তারকা মর্যাদায় কোনো প্রভাব পড়েনি।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০