MNB News
১০ ডিসেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীত আরো জেঁকে বসছে, তাপমাত্রা কমার সংকেত দিল আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব আরও তীব্র হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে সারা দেশে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের সম্প্রসারণ এখন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় বিরাজ করছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ, যার বিস্তৃতি ছড়িয়ে পড়েছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

বুধবারের (১০ ডিসেম্বর) পূর্বাভাস
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। ভোরবেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রায় পরিবর্তন না-ও হতে পারে।

বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) পূর্বাভাস
দেশজুড়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের (১২ ডিসেম্বর) পূর্বাভাস
রাতের তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা অল্পমাত্রায় বাড়তে পারে।

শনিবারের (১৩ ডিসেম্বর) পূর্বাভাস
রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

রোববারের (১৪ ডিসেম্বর) পূর্বাভাস
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনো ওঠানামার সম্ভাবনা নেই।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০