MNB News
২৪ ডিসেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪শে ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলীয় মনোনয়ন না পেয়েও তিনি নির্বাচনে লড়ার নিজের পূর্ব ঘোষণা বাস্তবায়নে প্রথম ধাপ সম্পন্ন করলেন রুমিন ফারহানা।

গত কয়েকদিন ধরে রুমিন ফারহানা দৃঢ়ভাবে জানিয়ে আসছিলেন যে, বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। গত সপ্তাহে এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, ‘মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’

রুমিন ফারহানা এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলোচনায় বলেছিলেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করার কারণে তাদেরকে আসন দিতে হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি মনোনয়ন পাননি। তবে তিনি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই আগাম পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।

রুমিন ফারহানার বিশ্বস্ত সূত্রে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহ করার পর রুমিন ফারহানা এখন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইতোমধ্যে তার নির্বাচনী অফিস স্থাপন এবং প্রচারকার্য ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার আছেন ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার আছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোটার আছেন ৫৭ হাজার ৭৪০ জন।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০