MNB News
২৭ ডিসেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলশানের বাসভবনে প্রবেশ করেছেন তারেক রহমান

গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান (সংগৃহীত ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসভবনে প্রবেশ করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাসভবন থেকে বের হয়ে বিভিন্ন কর্মসূচি শেষ করে তিনি বাসায় ফেরেন।

এদিন সকাল ১০টা ৪০মিনিটে বাস ভবন থেকে বের হয়ে ১১টার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তারেক রহমানের এপিস মিয়া নূর উদ্দিন অপু, বিশেষ সহকারী আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাদির কবর জিয়ারতের পরে তারেক রহমান চলে যান আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। দুপুর ১টা ১০ মিনিটের সময় তিনি তার এনআইডি রেজিস্ট্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এরপর তিনি নির্বাচন ভবন থেকে বের হয়ে সোজা চলে যান বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরস্থানে। ফাতেহা পাঠ ও মোনাজাতের পর বের হয়ে পাশে বনানী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া করেন।

উল্লেখ্য, সেখান থেকে বের হয়ে দুপুর ২টা ২৫ মিনিটের সময় তারেক রহমান তার গাড়ি বহর নিয়ে গুলশানের ১৯৬ বাড়িতে প্রবেশ করেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০