MNB News
১১ জানুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। এ

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম আপনা আকতার

সে ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে এবং হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত চার দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে।

রোববার সকালে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ ভূখণ্ডে এসে বাড়ির উঠানে খেলা করা আপনা আকতারের মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়।গুলিবিদ্ধ শিশুকে দ্রুত উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে স্থানীয়রা টেকনাফ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার ও বেসামরিক মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এদিকে সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০