MNB News
২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পকেটমার কাদের টার্গেট করেন, জানলে অবাক হবেন

লুইস গানসন নামের এক কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। পোস্টটির শিরোনাম ছিল: ‘আমি একজন পকেটমারকে জিজ্ঞেস করেছি, তারা কাদের টার্গেট করেন। উত্তর শুনে আমি তখনই নিজের জ্যাকেট বদলেছি।’ এই পোস্টটি ইতোমধ্যে ১২ মিলিয়ন ভিউ পেয়েছে। লুইস গানসন জানান, সম্প্রতি এক পকেটমারের নেওয়া সাক্ষাৎকারে তিনি জানতে পারেন, পকেটমাররা ধনী বা দামি পোশাক পরা মানুষকে নয়, বরং তাদেরকেই টার্গেট করেন, যাদের কাছ থেকে চুরি করা সবচেয়ে সহজ।

পকেটমাররা সাধারণত অসাবধান ও অমনোযোগী মানুষদের নিশানা বানান। সেই পকেটমারের দেওয়া তথ্য অনুযায়ী, নিচে পকেটমারদের মূল টার্গেটগুলো উল্লেখ করা হলো:

পকেটমারদের সহজ টার্গেট যারা:
১. যারা ফোনে ব্যস্ত থাকেন: বারবার ফোন চেক করলে বা হাঁটতে হাঁটতে ফোনে ডুবে থাকলে চারপাশের মনোযোগ থাকে না। পকেটমার এই দুর্বল মুহূর্তের সুযোগ নিতে ভুল করে না।

২. পেছনের পকেটে টাকা রাখা ব্যক্তিরা: পেছনের পকেটে মোবাইল, মানিব্যাগ বা টাকা রাখা মানে পকেটমারদের নীরব ইশারায় ডেকে আনা। পকেটমারের বক্তব্য অনুযায়ী, “পেছনের পকেটে যা কিছু, আমরা মনে করি সেসব আমাদের।” এছাড়া, কারও ব্যাগের চেইন খোলা থাকলে সেটাকে তারা ‘ফ্রি অফার’ হিসেবে ধরে নেন।

৩. যাদের চিন্তিত বা বিভ্রান্ত দেখায়: অন্য কোনো বিষয়ে ব্যস্ত থাকায় বা চারপাশে খেয়াল না করায় সহজেই অনেকে পকেটমারের শিকার হয়ে যান।

৪. যারা সব সময় তাড়াহুড়োয় থাকেন: তাড়াহুড়ো করলে চারপাশ দেখা হয় না, খেয়াল থাকে না। পকেটমারেরা সেই সুযোগই লুফে নেয়।

৫. যারা ঢিলেঢালা পোশাক বা জ্যাকেট পরেন: ঢিলেঢালা কাপড়ে হাত ঢুকিয়ে চট করে কিছু নেওয়া সহজ। একই সঙ্গে ভুক্তভোগীদের পক্ষে তা টের পাওয়াও কঠিন। এই তথ্য জানার পরেই কনটেন্ট ক্রিয়েটর লুইস গানসন নিজের জ্যাকেট বদলে ফেলেন।

৬. পাবলিক প্লেসে মূল্যবান জিনিস স্পর্শ করা ব্যক্তিরা: কেউ যদি ভিড়ের মধ্যে বারবার নিজের মূল্যবান জিনিস স্পর্শ করেন, এতে চোর বুঝে যায়, জিনিসটি ঠিক কোথায় আছে।

৭. দলবদ্ধ হয়েও যারা অসাবধান: দলবদ্ধ ও অমনোযোগীরা পকেটমারদের অন্যতম সহজ টার্গেট। কেননা পাশে কেউ এলেও ভুক্তভোগীরা আলাদা করে খেয়াল করেন না। ফলে পকেটমার কাজ সেরে দিব্যি নিরাপদ জায়গায় সটকে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০