দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা র্নিধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১শে মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫০বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। গত বছরের একই সময়ে দাম সমন্বয় হয়েছিল ১৭ বার।
এস/