MNB News
১০ এপ্রিল ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও একেক ম্যাচের টিকিট একেক দামে কিনতে হবে। এমনিতে টিকিট কিনতে হবে উচ্চমূল্যে, ডায়নামিক প্রাইসিংয়ের কারণে ক্ষেত্রবিশেষে সেটি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবার গ্যালারির সামনে সারিতে বসে খেলা দেখতে নতুন মূল্য প্রকাশ করেছে ফিফা। আসনপ্রতি দর্শকদের গুনতে হবে ৪১০৫ ডলার বা ৫ লাখ টাকারও বেশি।

 

ক্যালিফর্নিয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি-১ এর সামনের সারির (ফ্রন্ট) আসনের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৪১০৫ ডলার। আগের সপ্তাহে একই ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২৭৩৫ ডলার। তবে নতুন করে আরেকটি ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নাম যুক্ত করায় সেই দাম আরও বেড়েছে। ম্যাচটি হবে ১২ জুন, তার আগেরদিন টুর্নামেন্টের উদ্বোধনী হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। যেখানে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই টিকিট বিক্রির ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে আরেকটি নতুন স্তর যুক্ত করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১৯৪০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৩৩০ ডলার পর্যন্ত। এই তথ্যটি প্রথম প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। অথচ এর আগে ফিফা ৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘টিকিট পণ্য ও শ্রেণিবিন্যাস’ তথ্যপত্রে ক্যাটাগরি-১ কে সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করেছিল, যা সাধারণত নিচের স্তরে থাকে।

ধারণা করা হচ্ছে, কিছু আসন ওই ক্যাটাগরি থেকে আলাদা রেখে নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি-২ আসনকে ফিফা আগে বর্ণনা করেছিল ক্যাটাগরি-১ এর বাইরে অবস্থিত, যা নিচের ও উপরের উভয় স্তরেই পাওয়া যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বার্তাসংস্থা এপি’র পক্ষ থেকে ফিফার মিডিয়া অফিসে মেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে, কানাডার উদ্বোধনী ম্যাচে (স্বাগতিক দেশ বনাম বসনিয়া-হার্জেগোভিনা) ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের মূল্য সর্বোচ্চ ৩৩৬০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও যুক্ত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে পুনরায় বিক্রির প্রক্রিয়া শুরুর সময় নানা প্রযুক্তিগত সমস্যার মধ্যেই বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করে ফিফা, যা আগে ছিল ৮৬৮০ ডলার। এ ছাড়া ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের মূল্য বেড়ে করা হয়েছে ৭৩৮০ ডলার (আগে ছিল ৫৫৭৫) এবং ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য দাঁড়ায় ৫৭৮৫ ডলারে (আগে ছিল ৪১৮৫)।

যদিও গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ফিফার টিকিট সাইটে ফাইনালের কোনো টিকিট উপলব্ধ দেখা যায়নি। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলে আসছেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিতেই হাউসফুল থাকবে। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের সমালোচনার পর ডিসেম্বর মাসে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু করা হয়, যেখানে কিছুসংখ্যক টিকিট মাত্র ৬০ ডলারে বিক্রি হয়েছে। তবে সর্বশেষ বিক্রিতে এই টিকিট আর পাওয়া যায়নি, এগুলো আদৌ বিক্রি হয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

হরমুজকে বাইপাস করা তেলের পাইপ ঠিক করল সৌদি

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য

১০

সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী

১১

পরিবর্তন নেই বাংলাদেশের স্কোয়াডে, যে ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

১২

১০০ টাকার নিচে নেই সবজি, পাতে কমছে স্বাদ

১৩

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

১৪

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারীকে হত্যা, যা বললেন ট্রাম্প

১৫

আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

১৬

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

১৭

যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে : দেব

১৮

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

১৯

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

২০