নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন সিদ্ধান্ত, ট্রেনে উঠতে এনআইডি বাধ্যতামূলক

রেলওয়ের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেট জেলা প্রশাসন ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে।

২৪ অক্টোবর থেকে সিলেট স্টেশন থেকে ট্রেনে যাত্রা করতে হলে টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, অন্যের নামে কেনা টিকিটে কেউ আর ভ্রমণ করতে পারবেন না।

শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের টিকিট বাণিজ্য ও কালোবাজারি কার্যক্রম বন্ধ হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, শুরুতে যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু এ নিয়ম কার্যকর হলে টিকিট কালোবাজারি প্রায় শূন্যে নেমে আসবে।

তিনি আরও জানান, একজনের নামে ইস্যুকৃত টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে না পারলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত যাত্রীরা উপকৃত হবেন।

অনেক দিন ধরেই সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ ছিল।

সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের করুণ অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিদের হাতে চলে যায় বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক আকস্মিকভাবে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

পাশাপাশি, জেলা প্রশাসন ঘোষণা দিয়েছে—১৮ অক্টোবরের পর থেকে নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবে না।

 

এ আর/ এমএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০