MNB News
১৯ এপ্রিল ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি সূত্র। আজ রোববার (১৯ এপ্রিল) নাম গোপন রাখার শর্তে তারা সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তারা আলোচনা হওয়ার সম্ভাবনা দেখছেন।

তারা জানিয়েছেন, প্রথম বিষয় হলো— রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।

সূত্রগুলো আরও বলেছেন, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোনে যাওয়া সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যা নির্দেশ করছে সেখানে উচ্চপর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ যে বিষয়টি সম্ভাব্য আলোচনার ইঙ্গিত করছে সেটি হলো— ইসলামাবাদের সেরেনা এবং ম্যারিয়ট হোটেলগুলো খালি করা হচ্ছে। হোটেলগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। যদিও ওই আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

এরআগে পাকিস্তানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে বলেছিলেন, সোমবার ইরানি ও মার্কিনিদের মধ্যে আলোচনা হবে। তবে আপাতত সোমবার আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সূত্র: আলজাজিরা
এস/

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০