MNB News
২১ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে কারখানায় সহকর্মীদের কৌতুক, পায়ুপথে বাতাস ঢুকে কিশোর শ্রমিক হাসপাতালে

রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ এক ‘দুষ্টুমি’র ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কিশোর শ্রমিক। আহত ওই শ্রমিকের নাম মো. তানভীর (১৪)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

‎ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চেয়ারম্যানবাড়ি এলাকার মোস্তফা প্লাস্টিক অ্যান্ড বোতল কারখানায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কাজ করার সময় কয়েকজন শ্রমিক মজা করার উদ্দেশ্যে তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস প্রবাহিত করে। এতে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করার নির্দেশ দেন।

‎তানভীরের বাবা মো. মানিক বলেন, “আমরা চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামের বাসিন্দা। কাজের প্রয়োজনে বর্তমানে কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার ছেলে ওই কারখানায় কাজ করত। সেখানে এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি।”

‎ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় কিশোরটিকে হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সহকর্মীদের অসচেতন দুষ্টুমির ফলাফল হলেও ঘটনাটি আইনি তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০