MNB News
২১ অক্টোবর ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পৃথক দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। এর মধ্যে ময়মনসিংহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি পণ্যবাহী ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের মাঝখানে থেমে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক জোরে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ঝিনাইদহের চারমাইল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, দুটি ঘটনারই তদন্ত চলছে এবং মৃতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০