MNB News
২৩ অক্টোবর ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিউনিসিয়ার উপকূলে ট্র্যাজেডি, ডুবে গেল অভিবাসীবাহী নৌকা — নিহত অন্তত ৪০

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ইউরোপমুখী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতের প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ৪০ জন অভিবাসী এ দুর্ঘটনায় মারা গেছেন। তিউনিসিয়ার এক সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, বুধবার সংঘটিত এই নৌকাডুবি চলতি বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। তার ভাষ্যমতে, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে তিউনিসিয়া হয়ে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের সংখ্যা বেড়ে গেছে। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তির আশায় ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর এসব মানুষের জন্য দেশটি এখন একটি মূল ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। তিউনিসিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, যা ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশের প্রথম গন্তব্য হিসেবে পরিচিত।

প্রতিবছর হাজারো মানুষ বিপজ্জনক সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন, তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্বল নৌযানের কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপগামী হয়েছেন। একই সময়ে দেশটির সাগর উপকূলে জাহাজডুবির ঘটনায় ৬০০ থেকে ৭০০ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। আর ২০২৩ সালে একই পথে নৌকাডুবিতে প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০