MNB News
২৩ অক্টোবর ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসর প্রসঙ্গে সাকিবের বিস্ফোরক স্বীকারোক্তি!

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান গত বছর ভারতে সফরের সময় টেস্ট ও টি–টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া সেই ঘোষণায় তিনি জানিয়েছিলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপই হবে তার শেষ টি–টোয়েন্টি আসর, আর মিরপুরেই খেলতে চান শেষ টেস্ট ম্যাচ। তবে শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

তবে এবার নিজ অবসর নিয়ে নতুন এক বক্তব্যে চমকে দিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। জানালেন, তিনি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলছেন সাকিব। সেখানে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, “সত্যি বলতে, আমি আসলে এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিক অবসর নেইনি।”

সাকিব আরও জানিয়েছেন, তিনি দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেট অধ্যায়ের ইতি টানতে চান। তার ভাষায়, “হ্যাঁ, অবশ্যই। এটা আমার নিজের চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তবে সেটিই হবে আমার এবং আমার সমর্থকদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।”

এই মন্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি আবারও বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে? সময়ই দেবে সেই উত্তর।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০