MNB News
২৪ অক্টোবর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে ৩ গোলে পরাজিত

বাংলাদেশের নারী ফুটবলের গত এক দশকের অগ্রগতি যাচাইয়ের দারুণ সুযোগ ছিল থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে। ২০১৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে একই প্রতিপক্ষের কাছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেটিই ছিল আন্তর্জাতিক অঙ্গনে তাদের সবচেয়ে বড় পরাজয়। দীর্ঘ ১২ বছর পর থাইল্যান্ডের মাঠে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে ৩-০ তে।

‎শুক্রবার (২৪ অক্টোবর)  ব্যাংককে অনুষ্ঠিত দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম খেলায় ৩-০ গোলের জয় পেয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধ শেষে স্বাগতিক দল ছিল ১-০ গোলে এগিয়ে। তবে ম্যাচটি কোনো মাধ্যমেই সরাসরি সম্প্রচারিত হয়নি। খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

‎ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা, আর ৮৬ মিনিটে করে তৃতীয় ও শেষ গোল।

‎বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার ম্যাচজুড়ে একাধিক পরিবর্তন আনেন। প্রথমার্ধ শেষে তহুরা খাতুন ও মুনকি আক্তারকে তুলে রিপা ও সাগরিকাকে মাঠে নামান তিনি। পরে ৭০ মিনিটে আরও চারটি পরিবর্তন করেন—শিউলি, শামসুন্নাহার ও আফঈদার জায়গায় মাঠে নামানো হয় হালিমা, জয়নব রিতা, সিনহা ও নবিরন খাতুনকে।

‎দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। আসন্ন মার্চে অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০