বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন, তার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণপত্র তুলে দেন।
আর/