MNB News
১১ নভেম্বর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালো মালয়েশিয়া!

সংগৃহীত ছবি

সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করা শেষে ১১৩ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। তাদের মধ্যে রয়েছে ১৫ জন বাংলাদেশিও।

গতকাল সোমবার (১০ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ বলা হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে, নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না ওই ব্যক্তিরা।

ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ১৫ জন ছাড়াও মিয়ানমারের ৬০, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের পাঁচ, সিঙ্গাপুরের দুই, থাইল্যান্ডের দুই এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে বন্দি ছিলেন।

তাদের সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে যাদের পাসপোর্ট ছিল না, তাদের সংশ্লিষ্ট দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি দিয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০