MNB News
১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর কবে? জানা গেলো সম্ভাব্য দিন

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ সালের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা পালন শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।

যদি জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব পুরোপুরি মিলে যায় তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার (২০ মার্চ)। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

অন্যদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যদি রোজা ৩০ দিন পূর্ণ হয় তাহলে আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন। অর্থাৎ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০