MNB News
১৭ নভেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত ভারতের!

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবলে এখন উন্নতির জোয়ার। হামজা চৌধুরী ও সমিত সোমের আগমনে বেড়েছে দলের আত্মবিশ্বাস। বাংলাদেশের ফুটবলের অগ্রগতি স্বীকার করে প্রশংসায় ভাসালেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। যার ছাপ স্পষ্ট সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সেও। এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে আজ তিনি জানালেন, আগের চেয়ে অনেক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রতিবেশি দেশের সঙ্গে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় তিনি।

ঢাকায় ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে খেলেছেন সান্ধু। বাংলাদেশ দলের উন্নতির বিষয়ে এই গোলকিপার বলেন, ‘এখানে খেলা সবসময়ই কঠিন। বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে, অবকাঠামোও ভালো।’

আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ভারতীয় দল। বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনার কমতি নেই। সান্ধু জানালেন, দুই দেশের ম্যাচ সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘প্রতিবেশি হওয়ায় বাংলাদেশ সবসময়ই আমাদের বিপক্ষে ভালো করতে চায়।

ভারত-বাংলাদেশ ম্যাচ সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচটা সুন্দর নাও হতে পারে, অগোছালোও হতে পারে। কিন্তু মানসিকভাবে ও শারীরিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’ ভারত ম্যাচের চারদিন আগে নেপালের বিপক্ষে খেলে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। গত মার্চে শিলংয়ে এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ-ভারতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিলো।

ভারতের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবার আত্মবিশ্বাসী স্বাগতিকদের বিপক্ষে জয়ের ব্যাপারে, ‘আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া। কোচের ফর্মুলা মাথায় রেখে খেলতে পারলে ফল পক্ষে আসবে। এবার জিততে চাই।’

২০১৫ সালে ভারতের অনূর্ধ্ব-২৩ দল এবং পরে বেঙ্গালুরু এফসির হয়ে ঢাকায় খেলেছেন সন্দেশ ঝিঙ্গান। বাংলাদেশের পরিবেশ ও দর্শকদের প্রশংসা করে এই ডিফেন্ডার বলেন, ‘বাংলাদেশের দর্শকরা ফুটবল ভালোবাসে। জাতীয় স্টেডিয়ামে খেললে চাপ থাকে, তবে পরিবেশ দারুণ।’

গতকাল ঢাকায় পৌঁছায় ২৩ সদস্যের ভারতীয় দল। বাংলাদেশের অভ্যর্থনায় মুগ্ধ ঝিঙ্গান বলেন, ‘বাংলাদেশ খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে।ফখেলাই আমাদের প্রধান লক্ষ্য। খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরি করে, এই ম্যাচও তেমন হবে আশা করি।’ আজ হালকা অ্যাক্টিভেশন সেশন আর বিকেলে ট্রেনিং করেছে ভারত। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে অফিসিয়াল ট্রেনিংয়ে অংশ নিবে ভারত।

এসআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০