MNB News
১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হজ-ওমরাহযাত্রীদের জন্য চালু হচ্ছে ‘কুলিং ইহরাম’ সেবা

তীব্র গরমে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের সময় শরীরের তাপমাত্রা ঠিক রাখতে বিশ্বে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির ‘কুলিং ইহরাম’ চালু করেছে সৌদিয়া এয়ারলাইন্স। সরকারিভাবে অনুমোদিত কুলিং প্রযুক্তিতে তৈরি এই বিশেষ ইহরাম যাত্রীদের জন্য ইবাদত পালনের সময়গুলোতে স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।

কুলিং-সুবিধাসম্পন্ন এই ইহরাম তৈরি করা হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ল্যান্ডর এবং কুলিং ফ্যাব্রিক প্রযুক্তি কোম্পানি বিআরআরআর (brrr®)–এর যৌথ উদ্যোগে। এটি হজ-ওমরাযাত্রীদের পোশাকে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রথম বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিশেষ কাপড়ে ব্যবহৃত হয়েছে কুলিং মিনারেল, অ্যাকটিভ উইকিং ও দ্রুত শুকানোর প্রযুক্তি। যা পরিবেশ অনুযায়ী ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখে। একই সঙ্গে কাপড়টি ইউপিএফ ৫০ শতাংশ সূর্যরশ্মি প্রতিরোধী, যা চরম রোদেও অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করবে। ইহরামের ধর্মীয় নিয়ম–কানুন পুরোপুরি বজায় থাকবে পুরুষ ও নারী উভয় তীর্থযাত্রীর জন্য।

সৌদিয়ার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এসসাম আখোনবাই বলেন, হজ-ওমরাযাত্রীদের যাত্রা যেন আরও স্বস্তিদায়ক হয় এটাই আমাদের লক্ষ্য। তারা যেত আধ্যাত্মিক কাজে যেন মনোযোগ দিতে পারেন সে জন্যই এই উদ্যোগ।

তিনি জানান, হজ ও ওমরাহযাত্রী পরিবহনে শীর্ষস্থানীয় বিমানসংস্থা হিসেবে সৌদিয়া যাত্রীসেবায় নতুন মানদণ্ড তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুবাইয়ে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৫–এ প্রথমবার এই কুলিং ইহরামের প্রদর্শনী হয়। brrr®–এর প্রধান নির্বাহী মেরি-ক্যাথরিন কোল্ব বলেন, বিশ্ব মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রায় আমাদের প্রযুক্তির বাস্তব প্রয়োগ দেখানোর এটি অসাধারণ সুযোগ এটি।

কীভাবে এটি বিতরণ করা হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা শিগগিরই জানানো হবে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০