MNB News
২০ নভেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিনদিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক আমন্ত্রণেই তার এই সফর নির্ধারিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় নামার পর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। মূল আলোচনায় যাওয়ার আগে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একটি সংক্ষিপ্ত একান্ত বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এ বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, পরিবহন ও যোগাযোগ, শিক্ষা বিনিময়, পর্যটন উন্নয়ন, সংস্কৃতি এবং খেলাধুলাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলাপ হওয়ার কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিন দিনের কর্মসূচি শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০