MNB News
২২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এল-ফাশারে গণহত্যার ঝড় ৩ দিনে ২৭ হাজার নাগরিককে হত্যা!

সংগৃহীত ছবি

উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের পর মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ২৭ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)—এ অভিযোগ তুলেছেন দারফুরের গভর্নর মিননি আরকো মিনাওই। তিনি মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন।

তার হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা পূর্বে ধারণা করা সংখ্যাকে বহু গুণ ছাড়িয়ে গেছে। এর আগে মানবিক সংস্থা ও সরকারি সূত্রগুলো প্রায় ২ হাজার ৫০০ জনের বেশি মৃত্যুর কথা জানিয়েছিল।

গত অক্টোবরের শেষ দিকে সুদানের সেনাবাহিনী (এসএএফ) হঠাৎ এল-ফাশার ছাড়লে শহরটি আরএসএফের নিয়ন্ত্রণে যায়। এর আগে শহরটি ৫৫০ দিনেরও বেশি সময় অবরুদ্ধ ছিল। দখলের পরই সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, নৃশংস নির্যাতন, অমানবিক সহিংসতা, যৌন নিপীড়ন ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সামনে আসতে থাকে।

মানবিক সংস্থাগুলোর মতে, শহরে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে, তার তুলনায় খুব কমসংখ্যক মানুষই পালিয়ে বাঁচতে পেরেছেন। দারফুর সফর শেষে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক টম ফ্লেচার এল-ফাশারকে ‘ভয়ের নগরী’ ও ‘একটি বিশাল অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করেন।

গভর্নর মিনাওই নিজেও উত্তর দারফুরের মানুষ এবং আরএসএফের লক্ষ্যবস্তু হওয়া জাঘাওয়া সম্প্রদায়ের সদস্য। পোর্ট সুদান থেকে কথা বলতে গিয়ে তিনি জানান, তার পরিবারের বহু সদস্য নিহত হয়েছেন, তবে তিনি বিস্তারিত বলতে চাননি।

এই নতুন তথ্য দারফুরে চলমান মানবিক বিপর্যয়ের চিত্রকে আরও ভয়াবহ করে তুলছে এবং তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও জোরালো হচ্ছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০