MNB News
২৩ নভেম্বর ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো আটক, দেশজুড়ে তীব্র উত্তাপ!

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার আটক হওয়ার পর থেকেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া দু’দিকে বিভক্ত হয়ে পড়েছে—একদল নাগরিক উদযাপন করছে, অন্যদিকে সমর্থকদের বিক্ষোভ-প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন শহর।

দীর্ঘদিন ধরে পাঁচটি গুরুতর মামলায় গৃহবন্দি অবস্থায় ছিলেন বোলসোনারো। ওই অবস্থাতেই তিনি নিজ হাতে বাঁধা ইলেকট্রনিক ‘অ্যাঙ্কেল ব্রেসলেট’ ভেঙে ফেলেন। এ ঘটনার পর ব্রাজিলের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বোলসোনারোর ছেলে ফ্লাভিও জানিয়েছেন, “মনিটরিং ডিভাইসটি কেন তিনি নষ্ট করলেন, তা পুরোপুরি নিশ্চিত নই। হয়তো দীর্ঘসময় বন্দি জীবন তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। পরিবারের কাছে বিষয়টি তার জন্য লজ্জারও হতে পারে।”

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ব্রাসিলিয়ার ফেডারেল কারাগারের সামনে অনেক মানুষ ‘ফিউনারেল মার্চ’ বাজিয়ে আনন্দ প্রকাশ করে। বিপরীতে তার সমর্থকেরা সড়কে নেমে এই গ্রেপ্তারকে ‘অবৈধ’ উল্লেখ করে বিক্ষোভ মিছিল বের করেছে। কিছু স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এক নাগরিক বলেন, “এটা ব্রাজিলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অপরাধ করলে যে কেউই আইনের মুখোমুখি হবে—এই গ্রেপ্তার তারই প্রমাণ।”

উল্লেখ্য, নির্বাচন পরাজয়ের পর বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান উসকে দেওয়ার অভিযোগসহ একাধিক মামলায় বোলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০