MNB News
২৩ নভেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মভিত্তিক মূল্যবোধকে রাষ্ট্র–সমাজে সংযুক্তির আহ্বান ধর্ম উপদেষ্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি- সংগৃহীত

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক পরিচালনা থেকে সামাজিক কাঠামো—সব ক্ষেত্রেই ধর্মীয় চেতনাকে সক্রিয় রাখতে হবে। তিনি মনে করেন, রাজনীতি, সমাজ, কূটনীতি কিংবা বিশ্লেষণ—যেকোনো প্রক্রিয়া ধর্মের বাইরে গেলে জাতি সংকটে পড়তে পারে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের আয়োজিত ইমাম–খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মত প্রকাশ করেন।

উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রপদ্ধতি গণতান্ত্রিক হোক বা রাজতান্ত্রিক—যদি ধর্মকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক নিয়মকানুন থেকে বিচ্ছিন্ন করা হয়, তবে ইতিহাসের নৃশংসতা আবারও ফিরে আসতে পারে। তিনি ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের জাতীয় বেতন কাঠামোর আওতায় এনে মর্যাদাপূর্ণ সম্মানী ও উৎসব ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমানসহ অন্যান্য বক্তারা বক্তব্য দেন। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০