নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ সাজিবুর রহমান (৬১) নামের এক সন্দেহভাজন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১১।
বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ ঘটনাটি নিশ্চিত করে।
আটক সাজিবুর রহমান বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর ভাষ্যমতে, সাজিবুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের অঞ্চলে মাদক সরবরাহ করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১–এর সিপিসি নারায়ণগঞ্জের একটি দল ওই রাতে তার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর/