MNB News
১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে আগুনে কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

Oplus_131072

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি মুখে পড়েছেন মালিকরা। একই এলাকায় একের পর এমন আগুনের ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর আমবাগ ফকির মার্কেট এলাকায় একটি জুটের গুদামে আগুনের সূত্রপাত। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায় পাশে থাকা দুটি মিনি কারখানা ও একটি কলোনিতে। পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমাদের চারটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০