MNB News
৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়ে গাজীপুর, কাপাসিয়ার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজ রবিবার বাংলাদেশ রাজধানী ঢাকা তৃতীয় স্থানে অবস্থান করছে। সুইসভিত্তিক মনিটরিং প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড হয়েছে ২৪২, যা ‘অতিশয় ঝুঁকিপূর্ণ’ মাত্রার মধ্যে পড়ে।

তবে দূষণের মাত্রায় ঢাকাকেও ছাড়িয়ে গেছে পাশের জেলা গাজীপুর। জেলার কাপাসিয়া উপজেলায় একিউআই সূচক উঠেছে ৩০৬–এ, যা ‘বিপর্যয়কর’ দূষণমাত্রা হিসেবে বিবেচিত হয়।

রাজধানীর বাতাসে ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫–এর উপস্থিতিই দূষণের বড় কারণ। আজ সকালে ঢাকায় এই অতিক্ষুদ্র কণার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ৩০ গুণ বেশি পাওয়া গেছে। গাজীপুরের কাপাসিয়ায় সেই পরিমাণ আরও ভয়াবহ—মানদণ্ডের প্রায় ৪৬ গুণ উপরে।

ঢাকার মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা যাচ্ছে দক্ষিণ পল্লবী এলাকায়, যেখানে একিউআই সূচক উঠেছে ২৫৯-এ। এর পরের অবস্থানে রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (২৫৫), কল্যাণপুর (২৫৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল অঞ্চল (২৩৩), গোড়ান (২২৬) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা (২২০)। এসব স্থানে বাতাস ‘চরমভাবে অস্বাস্থ্যকর’ ধরা হয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে—

একিউআই ০–৫০: ভালো
৫১–১০০: সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর উপরে: মারাত্মক বা দুর্যোগপূর্ণ

 

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০