দেশের পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি কার্যকর করা হচ্ছে। বিষয়টি শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানির অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হবে। প্রতি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।
এছাড়া, ১ আগস্টের পর যারা পেঁয়াজ আমদানির অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারা পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবারই আবেদন জমা দিতে পারবেন।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বাজারের স্বাভাবিক দাম বজায় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আমদানির কার্যক্রম চলমান থাকবে।
আর/