যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অবস্থিত কেন্টাকি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুলিবর্ষণের ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও কাউন্টি শেরিফের দল দ্রুত বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে এবং ফ্র্যাঙ্কফোর্টে থাকা প্রধান ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ ঘটনাসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মুখপাত্র মন্তব্য না করলেও জানিয়েছেন, দিন শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো শিক্ষার্থী পরিচয় নেই; তবে নিহত তরুণটি ওই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী ছিলেন। ক্যাম্পাসের একটি রেসিডেন্স হলের বাইরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আর/