MNB News
১০ ডিসেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি নিজেকে ‘রানির মতো’ ভাবি অভিনেত্রী সাদিয়া

বর্তমান সময়ে ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই মাধ্যমেই সমানভাবে আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি নিজের জীবনদর্শন নিয়েও কথা বলতে পিছপা নন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তরুণ শিল্পী।

সাদিয়া জানান, জীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই তাকে নিজের চোখে ‘রানির মতো’ মনে করতে সাহায্য করে। কাজের প্রতি দায়বদ্ধতা, আত্মবিশ্বাস এবং নিজের অর্জন—সবকিছু মিলিয়েই তিনি নিজেকে শক্তভাবে দাঁড় করাতে চান।

তার ভাষায়, ‘আমি নিজের কাছে সবসময়ই একজন কুইন। শুধু আমিই নই, প্রতিটি মেয়েই নিজেদের আলাদা মর্যাদায় দেখতে চায়। আমি আর্থিকভাবে স্বাবলম্বী। আমার জীবনের খরচ, ভ্রমণ, কেনাকাটা—সবকিছু আমি নিজেই সামলাই। তাই নিজেকে কুইন বলা আমার কাছে স্বাভাবিক।’

তিনি মনে করেন, সমাজে প্রতিটি নারীই নিজের মতো বাঁচার সুযোগ পাওয়ার যোগ্য।

ব্যস্ততার মধ্যেও সম্প্রতি কিছুটা অবসর মিলতেই ঘুরে এসেছেন কক্সবাজারে। ভ্রমণের জন্য মজার একটি নামও ঠিক করেছিলেন—‘কুইন রিট্রিট’। এ সম্পর্কে সাদিয়ার মন্তব্য, ‘টানা কাজের পর একটু বিরতি দরকার হয়। নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ কমই মেলে।’

দীর্ঘদিনের স্কুল–বন্ধু নাজিয়া বিনতে আশরাফের সঙ্গে অনেক দিন ধরেই কোথাও যাওয়ার পরিকল্পনা করছিলেন। নাজিয়াও চাকরিজীবী ও আত্মনির্ভরশীল, সেও নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসে। সময় মিলতেই দু’জন বেরিয়ে পড়েন সমুদ্রের শহর কক্সবাজারে।

সাদিয়ার ভাষায়, ‘এভাবে স্বাধীনভাবে ভ্রমণে বেরোনোর অনুভূতি সত্যিই অন্যরকম।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০