মাওয়াজুর রহমান
১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে বন্ধ থাকবে মেট্রোরেল

ডিএমটিসিএল-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আগামী (১২ ডিসেম্বর) শুক্রবার ভোর ৭টা থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন। এতে শুক্রবার থেকে মেট্রোরেলের সকল যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানের ৯০০-র বেশি নিয়মিত কর্মচারীর জন্য এখনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। বিধিমালা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ও হতাশার সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্স এবং পদোন্নতির কাঠামোসহ ন্যায্য সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মাননীয় উপদেষ্টা ৬০ কর্মদিবসের মধ্যে চাকরি-বিধিমালা প্রণয়নের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক মাসের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার আশ্বাস দিলেও নয় মাস পেরিয়ে গেলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ ১০ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকেও কর্মচারীরা কোনো নিশ্চয়তা পাননি বলে জানান কর্মকর্তা-কর্মচারীরা।

 

পরিচালনা পর্ষদ সার্ভিস রুলের প্রায় সব ধারায় সম্মত থাকলেও খসড়া বিধিমালার ‘বিশেষ বিধান’ অপসারণ না হওয়ায় বিষয়টি আটকে আছে বলে জানান ব্যাপস্থাপনা পরিচালক। এদিকে এই বিশেষ বিধান মেট্রোরেল প্রকল্পের কর্মীদের ডিএমটিসিএলে আত্মীকরণের সুযোগ দেয়, যা কর্মচারীদের অভিযোগ অনুযায়ী দেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। নিয়মিত কর্মচারীদের দাবি— ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সার্ভিস রুল প্রণয়ন বিলম্বিত করছে। তাদের মতে, এই অবৈধ বিধান রক্ষার চেষ্টায় প্রতিষ্ঠানের ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারী বছরের পর বছর তাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।

 

ঘোষিত সময়সীমা অনুযায়ী, আগামী ১১–১২ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর সকাল থেকেই মেট্রোরেলের সব কর্মচারী কর্মবিরতিতে চলে যাবেন এবং সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। কর্মচারীরা আরও জানান, প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও চলবে। তাদের দাবি, এই কর্মসূচির কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে, কারণ তাদের অবহেলা ও বিলম্বই কর্মচারীদের আন্দোলনে নামতে বাধ্য করেছে।

 

মাওয়াজুর রহমান/এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০