MNB News
১১ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নামাজ ছুটে গেলে তাৎক্ষণিক করণীয়

প্রতিদিন পাঁচবার নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। দৈনন্দিন জীবনে সবারই ব্যস্ততা থাকে। তবে নামাজ আদায়ে খুব বেশি সময় লাগে না। কখনো কখনো ব্যস্ততা, ভ্রমণ, অসুস্থতা কিংবা অনিবার্য কারণবশত নামাজ বাদ পড়ে যায়। কখনো আবার অবহেলা বা ভুলের কারণেও এমন ঘটে। এমন পরিস্থিতির ক্ষেত্রে পরবর্তীতে কাজা করার সুযোগ আছে।

 

ইসলামের নির্দেশনা হলো নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ আদায়ের চেষ্টা করা। কারণ, নামাজের সময় অন্যান্য সব কর্ম ব্যস্ততা বাদ দিয়ে মানুষ শুধু আল্লাহ তায়ালাকেই স্মরণ করে, তার প্রতি মনোযোগী হয় এবং দোয়া ও মোনাজাতে জন্য সময়টিকে নির্ধারণ করে।

নামাজ বাদ পড়লে কী করতে হবে?

ইসলামী শরিয়তের প্রচলিত নিয়ম হলো কোনো কারণে সময়মতো নামাজ পড়তে না পারলে যত দ্রুত সম্ভব নামাজ ছুটে যাওয়া নামাজ আদায় করে নেওয়া; একে কাজা বলা হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, অফিসের জরুরি মিটিংয়ের কারণে যদি কেউ জোহর না পড়তে পারেন, তাহলে মিটিং শেষে সময় থাকলে তখনই সঙ্গে সঙ্গে আদায় করে নেবেন। অন্যথায় কাজা আদায় করতে হবে। আর যদি ইতোমধ্যেই পরবর্তী নামাজের সময় এসে যায়, তাহলে আগে ছুটে যাওয়া নামাজ, এরপর বর্তমান সময়ের নামাজ পড়তে হবে।

তবে নামাজ ছুটে যাওয়া কোনো তুচ্ছ বিষয় নয়। সচেতন মুসলিমরা প্রত্যেক ওয়াক্তের নামাজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং কাজা হলে দ্রুত তা আদায় করে নেন। নিয়মিত বৈধ কারণ ছাড়া নামাজ ছেড়ে দেওয়া, যেমন প্রতিদিন ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকা মারত্মক গুনাহ হিসেবে গণ্য হবে।

তারপরও ইসলামে তওবার দরজা সবার জন্য খোলা। নামাজ ছুটে গেলে প্রথমত বাদ পড়া নামাজ আদায় করতে হবে। এরপর অবহেলা বা ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সময়মতো নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে হবে।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০