MNB News
১৩ ডিসেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীন থেকে ইরানে অস্ত্র উপকরণ বহনকারী জাহাজে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান

চীন থেকে ইরানগামী জাহাজে হানা দিলো মার্কিন সেনারা (সংগৃহীত ছবি)

চীন থেকে ইরানের দিকে যাত্রাপথে থাকা একটি জাহাজকে মাঝসমুদ্রে থামিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভারত মহাসাগরে পরিচালিত এ অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে প্রচলিত অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য নানা ধরনের উপকরণ ও সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। অভিযান চলাকালে এসব সামগ্রী জব্দ করে পরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী।

অভিযান শেষে জাহাজটিকে তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টা জাহাজটির নিয়ন্ত্রণে ছিলেন। পরে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলের নিকটবর্তী এলাকায় পৌঁছালে তারা সেটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান।

এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চীন ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দেশই আনুষ্ঠানিক মন্তব্য দিতে সম্মত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, ইরান ইন্টারন্যাশনাল, টিআরটি ওয়ার্ল্ড, দ্য টেলিগ্রাফ

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০