MNB News
১৩ ডিসেম্বর ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিএনপি ও বিরোধী রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের লক্ষ্য করে গুপ্ত হামলা চালানো হচ্ছে।

রিজভী জানান, শুক্রবার দুপুরে রাজধানীতে শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ধ্বংস করতেই পূর্বপরিকল্পিত নীলনকশার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণ সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, এর আগেও প্রায় দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যেখানে তিনি গুরুতর আহত হন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের ওপর সন্ত্রাসী আক্রমণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দলটি এই বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বলে জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০