MNB News
১৩ ডিসেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানকে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক বার্তা

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় জাপানকে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক অবস্থান জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জাপানের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় কর্তৃপক্ষ উপকূলবর্তী অঞ্চলগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করেছে।

স্থানীয় প্রশাসন ও ভূতত্ত্ব বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আগাম নিরাপত্তা নির্দেশনা কার্যকর রয়েছে।

গত সোমবার উত্তর জাপানের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে জানায়, পরবর্তী এক সপ্তাহের মধ্যে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সতর্কতার কয়েক দিনের মধ্যেই আবার উত্তর-পূর্ব জাপানে উল্লেখযোগ্য কম্পন অনুভূত হয়।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত হওয়ায় দেশটিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বলয়ের একটি হিসেবে ধরা হয়। নিয়মিত ভূমিকম্প সেখানে স্বাভাবিক ঘটনা হলেও সোমবার রাতের প্রায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সরকার নতুন করে সতর্কতা জারি করতে বাধ্য হয়।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটাই প্রথমবারের মতো সম্ভাব্য ‘মেগা ভূমিকম্প’ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হলো। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূকম্পনের ধারাবাহিকতা উত্তর জাপানের বিস্তীর্ণ জনগোষ্ঠীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যদিও জাপান সরকার এখনো পর্যটকদের জন্য কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জাপান সফরের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে।

অতীতে জাপান একাধিক ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০১১ সালে সংঘটিত ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে উত্তর-পূর্ব উপকূলে প্রাণ হারান ১৮ হাজারেরও বেশি মানুষ। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জাপানে প্রতিদিন গড়ে প্রায় তিনটি এবং বছরে প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে।

যদিও ভূমিকম্পের নির্দিষ্ট সময় ও স্থান আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়, তবু দুর্যোগ মোকাবিলায় জাপানের সতর্কতা ও প্রস্তুতি ব্যবস্থা বিশ্বে অন্যতম কার্যকর হিসেবে বিবেচিত।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০