MNB News
৯ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে কি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন?

বাংলা নববর্ষ ১৪৩৩ নির্বিঘ্নে উদযাপনে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (টিএসসি) মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি কার্যপত্র জারি করে এ তথ্য জানানো হয়।

বাংলা নববর্ষ ১৪৩৩ শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দেশব্যাপী উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে ‘বৈশাখী শোভাযাত্রার’ নিরাপত্তা নিশ্চিতে অংশগ্রহণকারীরা মুখোশ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। মুখোশ হাতে বহন করা যাবে, প্রদর্শনীর জন্য তৈরি মুখোশ এমনভাবে প্রদর্শন করা যাবে না যাতে মুখ ঢেকে থাকে।

সিদ্ধান্ত অনুযায়ী, বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের শোভাযাত্রা শুরুর পর যাতে আর কেউ প্রবেশ না করে। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈশাখী শোভাযাত্রায় ইংরেজি/ভিন্ন ভাষার/ভিন্ন উদ্দ্যেশে প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় অংশ নেওয়া বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে নববর্ষের সকল অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে যেসব অনুষ্ঠান হবে সেসকল অনুষ্ঠানে বিকেল ৫টার পর জনসাধারণকে প্রবেশ করানো যাবে না। সন্ধ্যা ৬টার মধ্যে আবশ্যিকভাবে সব অনুষ্ঠান শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠান আবশ্যিকভাবে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০