MNB News
১৯ এপ্রিল ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

বাংলাদেশের বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম আধুনিকায়নে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্‌জ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত জানান, জার্মানির প্রতিষ্ঠান অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে আগ্রহী। এই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেমের কার্যকারিতা আকাশপথে পরীক্ষা করে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়, যা ফ্লাইট নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান খাতকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা হবে।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০