MNB News
২৫ এপ্রিল ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে মিলিতাওকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলকে বড়সড় ধাক্কা দিলো তাদের এক খেলোয়াড়ের ইনজুরি। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এডার মিলিতাও। প্রতিবেদন অনুযায়ী, আলাভেসের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ফিরে আসায় তার মৌসুম শেষ হয়ে গেছে। এই বিশ্বকাপে সেলেসাওদের হয়ে তার খেলার আশা একদমই নেই।

সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল দিয়াজ জানালেন, মিলিতাওয়ের ইনজুরি ঘিরে শুরুতে যা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়েও গুরুতর। সম্প্রতি আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ পায়ে নতুন চোট পান এই ডিফেন্ডার। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ২৮ বছর বয়সীর চোটের অবস্থা আরও খারাপ।

মিলিতাওকে অস্ত্রোপচার করতে হবে। চার থেকে পাঁচ মাস থাকতে হবে মাঠের বাইরে। কাদেনা কোপ-এর সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। ক্লাব মেডিক্যাল রিপোর্ট নিয়ে সতর্ক বার্তা দিলেও দিয়াজ নিশ্চিত করেন, বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, ‘বাঁ পায়ের নতুন হ্যামস্ট্রিং চোটের জন্য এডার মিলিতাওকে অস্ত্রোপচার করাতে হবে। ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে পাওয়া প্রথম চোটটি আবার ফিরে আসায় সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান। দুর্ভাগ্যবশত, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।’

কিছুদিনের মধ্যে মিলিতাও অস্ত্রোপচার করাবেন বলে জানা গেছে। তারপর দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসনে যেতে হবে। জুনে যখন তার সতীর্থরা বিশ্বকাপে খেলবেন, তখন তাকে থাকতে হবে সাইডলাইনে। রিয়ালের পরবর্তী প্রাক-মৌসুমের আগে মাঠে ফেরা হচ্ছে না তার। এখন ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ছক কষতে হবে কার্লো আনচেলত্তিকে।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রতিনিধিরা পৌঁছার আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল

এনসিপিতে যোগ দিয়েই নির্বাচনের ঘোষণা কন্টেন্ট ক্রিয়েটর কাফির

চালুর ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

‘নিজের উপর অনেক অত্যাচার করেছি’

‘দুটি সন্তানের একটি বৈধ ও আরেকটিকে অবৈধ দাবি করছে বিএনপি’

সেচের তেল নিয়ে আতঙ্ক, চুরির ভয়ে বাড়িতেই মজুত কৃষকদের

বিশ্বকাপের আগে মিলিতাওকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

১১

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১২

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

১৩

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

১৪

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

১৫

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

১৬

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

১৭

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১৮

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

২০